চাটখিলে আবাসিক হোটেল থেকে ১ নারীসহ চারজন গ্রেফতার

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিল থানার পুলিশ অভিযান চালিয়ে চাটখিল বাজারে অবস্থিত আবাসিক হোটেল ফারহান থেকে ১ নারীসহ চার জনকে গ্রেফতার করেছে।
১২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আবাসিক হোটেল ফারহান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের নির্দেশে এসআই হাফিজ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশি করে, মোহাম্মদ জসিম (৩৫), আব্দুর রহিম (৪৩), শামসুল আলম (৫৫) ও শাহিনুর বেগম (৩৫)কে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অসামাজিক কার্যক্রম বন্ধে হোটেল গুলোতে অভিযান অব্যাহত থাকবে।
