চাটখিলে কলেজের ছাত্রীকে উপবৃত্তির কথা বলে ফোন দিয়ে প্রতারণা,থানায় অভিযোগ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
চাটখিল মাহবুব সরকারি কলেজের বিএসএস ২য় বর্ষের ছাত্রীকে ওই কলেজের পরিচয় দিয়ে ০১৮৩৩৬৮৬৩৫৯ নাম্বার থেকে উপবৃত্তির জন্য বিকাশ নাম্বার চেয়ে ফোন দেয়। ছাত্রীর থেকে বিকাশ নাম্বার নিয়ে বিভিন্ন তথ্য সংযুক্তের কথা বলে প্রতারণার মাধ্যমে কৌশলে বিকাশ একাউন্ট হ্যাক করে একাউন্টে থাকা অর্থ ০১৬১৩৯১৭৪০ নাম্বারে সেন্ডমানি মাধ্যমে হাতিয়ে নেয়।
এবিষয়ে ভুক্তভোগী চাটখিল থানায় অভিযোগ দাখিল করেন।
ভুক্তভোগীর সূত্রে জানাযায়,২৮শে এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে চাটখিল মাহবুব সরকারি কলেজের পরিচয় দিয়ে ০১৮৩৩৬৮৬৩৫৯ নাম্বার থেকে ফোন দিয়ে বলে তুমি উপবৃত্তির আবেদনে যে নাম্বার দিয়েছো ওই নাম্বার রকেট হওয়ায় টাকা যাবেনা, উপবৃত্তির টাকার জন্য তোমার পরিবারের একটা বিকাশ নাম্বার পাঠাও।
আমি ওই ব্যক্তির কথা বিশ্বাস করে আমার জ্যা এর নাম্বার পাঠাই। নাম্বার পাঠানোর পর বলে তোমার নাম্বার উপবৃত্তির জন্য সংযুক্ত করা হচ্ছে, বিকাশ নাম্বারের মোবাইলে এসএমএসের মাধ্যমে যাওয়া নাম্বার গুলো আমাকে পাঠাও বললে আমার জ্যা এর মোবাইলে এসএমএসের মাধ্যমে আসা নাম্বার গুলো পাঠাই। নাম্বার পাঠানোর পর আমার জ্যা এর বিকাশে থাকা ১৫ হাজার তিনশ টাকা প্রতারক চক্র তুল নেয়।
চাটখিল মাহবুব সরকারি কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ক্ষতিগ্রস্থ শিক্ষার্থী এখনো এই বিষয়ে আমাকে জানায়নি, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাটখিল থানার ওসি (তদন্ত) হুমায়ূন কবির জানান, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
