লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা জহুরুল হক মামুনের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত

মিজানুর রহমানঃ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের কিংবদন্তী ছাত্রনেতা জহুরুল হক মামুনের সপ্তম মৃত্যু বার্ষিকী পালিত হলো ভাবগম্ভীর্য পরিবেশে।দিনব্যাপী জেলা ছাত্রলীগ,সদর উপজেলা যুবলীগ,শ্রমিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচী পালন করে।

বৃহস্পতিবার (১৯মে) লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি জহুরুল হক মামুনের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগ, সদর উপজেলা যুবলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন নানা কর্মসূচী গ্রহন করে।জেলা ছাত্রলীগ কার্যালয়ে সকাল ০৯টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্রনেতা জহুরুল হক মামুনের প্রতিকৃতিতে মাল্যদান শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।জহুরুল হক মামুনের আত্মার মাগফেরাত কামনায় সকাল ১১টায় ছাত্রলীগ কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হয়।দুপুর১২টা লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে জহরুল হক মামুনের কবর জিয়ারত শেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।দুপুর ০২টায় নয়ারহাট দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে ফলজ বৃক্ষরোপন ও এতিম দের মাঝে খাবার বিতরন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,জেলা আওয়ামিলীগের যুগ্ন সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রনেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর,সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান, গোলাম সরওয়ার বকুল,জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাস,সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি লুৎফর রহমান আওরঙ্গ সহ ছাত্রলীগ,যুবলীগ,সহ সর্বস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে পৃথক ভাবে লালমনিরহাট সদর উপজেলা যুবলীগ বিকাল ০৫টায় ছাত্রনেতা জহরুল হক মামুনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরান বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার আয়োজন করে।এতে সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম সহ যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে জহুরুল হক মামুন অল্প সময়ের মধ্যে মানুষের হৃদয়ে জায়গা করে নেন,বিএনপি জামাত জোট বিরোধী আন্দোলনে দলের রাজপথ কাঁপানো ছাত্রনেতা হিসেবে দলের তৃনমুল নেতা কর্মীদের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েন।সাধারন নেতা কর্মীদের কাছে তিনি ছিলেন রবিন হুড। জনপ্রিয় এই নেতা অকাল বয়সে ২০১৫ সালের ১৯ মে  ৪২ বছর বয়সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।