দুমকিতে কৃষক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ছাত্রদল কর্তৃক কটূক্তির প্রতিবাদে দুমকি উপজেলা কৃষক লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) বিকাল ৫ টায় বগা – বাউফল মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার নতুন বাজার এলাকায় উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব আজাহার আলী মৃধার সভাপতিত্বে যুগ্ন আহবায়ক শাহ আলম রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মর্তুজা, মিজানুর রহমান সিকদার, গাজী নজরুল ইসলাম, মাওলানা আলমগীর হোসেন, ফোরকান আলী মৃধা, ওয়াহিদুর রহমান শহীদ মুন্সী, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, ইউনুচ আলী মৃধা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল হক রাজন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তুহিন, মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক সৈয়দ ফজলুল হক, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন মৃধা, কে এম শহিদুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। ফলে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামাত জোট এই উন্নয়নকে মেনে নিতে পারছে না। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
