লালমনিরহাটে মহানবীক (সাঃ) কে কটূক্তি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মিজানুর রহমানঃ

ভারতে বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে  বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, জুম্মার নামায শেষে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।

শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা “বাংলাদেশ ইসলামী আন্দোলনের ব্যানারে মহানবী (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়।বিক্ষোভ মিছিলটি শহড়ের প্রধান সড়ক গুলো প্রদিক্ষন  করে এসে মিশন মোড় চত্বরে শান্তিপূর্ণ  সমাবেশ  করে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ  লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন খান,সাধারন সম্পাদক মাওলানা মোখছেদুর রহমান সহ  ইসলামি আন্দোলনের অনান্য নেতৃবৃন্দ।

এ-সময় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সাঃ) যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সাঃ) নিয়ে কেহ কোনো কটূক্তি করে তাহলে পৃথিবীর মুসলমানরা ঘরে বসে থাকবে না।

তারা আরো বলেন, কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে আসা মুসলমানরা বলেন, বিশ্বের সকল মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।