২০২২ সনের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী দুমকির আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ১৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় ২০২২ সালের এস এস সি ও এস এস সি (ভোকেশনাল) পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী বাবুল চন্দ্র লস্কর প্রধান শিক্ষক,আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়, প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট মাসুদ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে ৪ নং আংগারিয়া ইউপি চেয়ারম্যান জনাব সৈয়দ গোলাম মরতুজা, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব রেজাউল হক রাজন, আংগারিয়া শিক্ষা উন্নয়ন সংঘের সাবেক সভাপতি মাঈনুল হোসেন সাচ্চু, সাবেক প্রধান শিক্ষক গোলাম রাজ্জাক খান, নাসির উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
