চাটখিলে আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের মোড়ক উন্মোচন

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর চাটখিলে চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হাসান এর জীবন ও কর্মকীর্তি বিষয়ক স্মারক প্রকাশনা আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের মোড়ক উন্মোচন করেন, নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচিত হয়।
চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. দিদার উল আলম।
উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবু তাহের ইভু এবং চাটখিল মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও একটিভ গ্রুপ-একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির।
বৃহত্তর করদাতা ইউনিট (ঢাকা) কমিশনার ইকবাল হোসেন, সেনবাগ কলেজের অধ্যক্ষ একেএম সেলিম চৌধুরী, চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
আরো বক্তব্য রাখেন উপ-পরিচালক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর ও আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের সম্পাদক ড. আজাদ বুলবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক।
এসময় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কানন,চাটখিল প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,সাধারণ সম্পাদক শোয়েব হোসেন ভুলুসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধানগন ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
উপাচার্য বলেন আলোর পথযাত্রী মোহাম্মদ হাসান গ্রন্থের মাধ্যমে জাতি একজন ভালো মানুষ সম্পর্কে জানতে পারবে এবং সামাজিক কল্যাণময় কাজ করতে আগ্রহী হবে। বইটি পড়ার পর আলোকিত মানুষেরা সমাজ ও মানুষের প্রতি দায়িত্বের হাত বাড়িয়ে দিয়ে সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে উৎসাহিত হবে।
উপজেলা চেয়ারম্যান বলেন মোহাম্মদ হাসান সাহেব নিঃসন্দেহে গুনি মানুষ, উনার গুনে চাটখিল উপজেলা আলোকিত হবে, তার হাত ধরে চাটখিলে অসংখ্য স্কুল কলেজ মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হয়েছে। আলোকিত মানুষের আলো যত বেশি ছড়াবে মানুষ ততআলোকিত হবে। উনার দেখানো পথ নতুন প্রজন্ম কে আলোকিত করে তুলতে সহায়ক হবে। এবং আমার প্রতিষ্ঠিত একটিভ ফাউন্ডেশনের মাধ্যমে গুনি জনের মূল্যায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
ইকবাল হোসেন বলেন মোহাম্মদ হাসান একজন ভালো মানুষ, তার কাছে মানুষ বিভিন্ন বিপদে আপদে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তিনি আরো বলেন উনি মানুষ কে অনেক ভালবাসেন তাই জনগণ তাকে মনের মনিকোঠায় শ্রদ্ধার আসনে বসিয়ে রাখবে।
অধ্যক্ষ সেলিম বলেন মোহাম্মদ হাসান একজন গুনী মানুষ, আশা করবো আগামিতে আমরা আরো হাসান পাবো। তিনি কর্মজীবনে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কর্মরত ছিলেন, চাকরির সুবাদে ওই জেলা সব ভালো কাজ গুলি উনার হাত ধরে হয়েছে আমি উনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।