লালমনিরহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথম আলো ও যমুনা টিভির সাংবাদিক হামলার স্বীকার

মিজানুর রহমানঃ
লালমনিরহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথম আলো ও যমুনা টিভির জেলা প্রতিনিধি সহ ০৪ জন সাংবাদিক হামলার স্বীকার।আহত সাংবাদিক দের লালমনিরহাট ১০০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ই আগষ্ট)সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়ন দিনাদুলিতে ঘটনাটি ঘটে।এই ঘটনায় রাজনৈতিক নেতৃবৃন্দ,মেয়র,সুশীল সমাজ সহ বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলার সভাপতি ও সম্পাদক তীব্র নিন্দা জানান।
ঘটনার বিবরনে প্রত্যক্ষদর্শীরা জানায় গত ০৭আগষ্ট দেউতিরহাট উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী এবং ০৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সুলতান হোসেন মন্ডল, প্রতিবেশী দুই সন্তানের জননী এক নারীকে পালিয়ে নিয়ে বিয়ে করেছেন,এই খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে আসেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আঃরব সুজন, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা, এখন টিভির জেলা প্রতিনিধি মাহফুজুল ইসলাম বকুল, যমুনা টিভির ক্যামেরা পার্সন আহসান হাবিব সম্রাট।
বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজিজার রহমান মণ্ডলের বাড়ী দিনাদুলিতে গিয়ে তার সাথে এবং তার পুত্র সুলতানের সাথে কথা বলেন সাংবাদিক গন ।দিনাদুলি থেকে ফেরার পথে আজিজার মন্ডলের বাড়ীর দেড়শত গজ দুরে আসা মাত্র,ইউনিয়ন আওয়ামীলীগ নেতার বড় পুত্র সাহেদের নেতৃত্বে ১৫/২০জনের একটি দল সাংবাদিকদের পথ রোধ করে তাদের উপর হামলা করে।এসময় ক্যামেরার ট্রাইপট দিয়ে যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিসুর রহমান লাডলা,প্রথম আলোর সাংবাদিক আঃ রব সুজন সহ চারজনকে এলোপাথারি মারে।এতে আনিসুর রহমান লাডলা মাথায় আঘাত পাওয়ায় তার মাথা দিয়ে রক্ত বের হয়ে শার্ট ভিজে যায়, আঃরব সুজনের শরীরে এলোপাথারি কিল ঘুষি মারায় শরীর ফুলে যায়,যমুনা টিভির ক্যামেরা পার্সন আহসান হাবীবের হাত লাঠির আঘাতে জখম হয়।স্থানীয়রা আহত সাংবাদিকদের উদ্ধার করে লালমনিরহাট ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।
হামলার খবর পেয়ে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান,লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজনের স্ত্রী লিজা জামান, জেলা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক সাখোয়াত হোসেন সুমন খান,লালমনিরহাট কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ, চিকিৎসাধীন সাংবাদিকদের দেখতে হাসপাতাল যান, তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
এদিকে সাংবাদিক হামলার ঘটনায় লালমনিরহাট জেলা আওয়ামীলীগের নির্দেশে ইতিমধ্যে ০৩সদস্যের কমিটি ঘোষনা করা হয়েছে।আগামী ০৩দিনের মধ্যে এই কমিটি তদন্ত রিপোর্ট দিবে।সাংবাদিকের উপর হামলার ঘটনায় বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলার সভাপতি এস,আর শরিফুল ইসলাম রতন,সাধারণ সম্পাদক মিজানুর রহমান তীব্র নিন্দা জানিয়েছেন,অবিলম্বে দোষীদের গ্রেফতার করার দাবী জানান তারা।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন,বিষয়টি জানার পর উর্দ্ধতন কতৃপক্ষকে অবগত করা হয়েছে,অভিযোগ পেলে আমার আইনগত ব্যাবস্থা গ্রহন করে দোষীদের গ্রেফতার করবো।
