হিলিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে নির্বাচন কার্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ।
এসময় হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন,বাসুদেবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল হক টুকুসহ ভোটার তালিকা সংগ্রহকারী, নতুন ভোটারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন,১ লা সেপ্টেম্বর থেকে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে পৌরসভাসহ উপজেলার ৩ টি ইউনিয়নের ভোটাদের ছবি তোলা হবে।
