পবিপ্রবিতে “বাঁধনের” রজতজয়ন্তী পালিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন।” এই স্লোগান কে সামনে রেখে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বাঁধন রজতজয়ন্তী পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টায় স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. সন্তোষ কুমার বসু।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিকে সাথে নিয়ে কেক কেটে ২৫ বছর উদযাপন করে বাঁধনের সদস্যরা । পরবর্তীতে এক র্যালি বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আয়োজনের সমাপ্তি ঘটে।
