চাটখিলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাটখিল উপজেলা ও পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫নং মোহাম্মদ পুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে জনতা হাইস্কুল মাঠে আলোচনা সভায় ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুন্নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন পারভেজ ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আনিছ আহম্মদ হানিফ।
প্রধান অতিথির বক্তব্যে হানিফ বলেন, বাঁশের লাঠি দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বক্তব্য রাখেন চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবর, সাইফুল আজম জগলু, ফখরুদ্দীন ফিরোজ, যুবদল নেতা সাংবাদিক বেল্লাল হোসাইন নাঈম, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন, জাবেদ হোসেন, ইউনিয়ন ছাএদলের সভাপতি মনির হোসেন শুভ, সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর ও ফখরুদ্দীন ফিরোজ বলেন, উপজেলা যুবদলের উদ্যোগে বদলকোট পূর্ব-পশ্চিম, মোহাম্মদপুর পশ্চিম, পাঁচগাঁও, পরকোট, সোমপাড়া,খিলপাড়া, হাট পুকুরিয়া সহ ১২টি ইউনিটে ও পৌরসভা আলোচনা সভায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে দুপুর ১২টার সময় উপজেলাতে কেক কাটেন।
প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে যুবদলের কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পুরো উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কার্যক্রম পরিচালনা করেন, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর উপজেলার সকল ইউনিয়নে সুন্দর ভাবে উৎসমুখুর পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকী পালণ করার জন্য সকল ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
