দুমকিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো.মিজানুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মো.জাকারিয়া কাওছার (বাবু গাজী), শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ,পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় মোট পাঁচ টি দল অংশগ্রহণ করেন।
উদ্বোধনী খেলায় শ্রীরামপুর ইউনিয়ন ও পাংগাশিয়া ইউনিয়নের ম্যচে ৩-১ গোলে ট্রাইবেকার মাধ্যমে শ্রীরাপুর ইউনিয়ন জয় লাভ করে।
