দুমকিতে প্রশ্নফাঁসে জড়িত শিক্ষককে শোকজ

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএস পরীক্ষার্থীদের বাছনিক পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে অভিযুক্ত ইংরেজী শিক্ষক মো: হাবিবুর রহমানকে শোকজ করা হয়েছে।
মঙ্গলবার  বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান স্বাক্ষরিত কারণ দর্শানো পত্রে ৭কার্যদিবসের মধ্যে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবেনা তার জবাব  দিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়,  ঘূর্নিঝড় সিত্রাং’র কারণে গত ২৫ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা (ইংরেজী ২য়পত্র) স্থাগিত ছিল। স্থগিত থাকা ইংরেজী ২য় পত্রের প্রশ্নে ২৭অক্টোবর রাতে বিশেষ সুবিধাপ্রাপ্তির পর নিজস্ব কোচিং শিক্ষার্থীদের প্রশ্ন দিয়ে দেন। যা পরের দিন ফাঁস হয়ে যায়। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০ এবং সংশোধনী ১৯৯২ এর ৪ নম্বর ধারায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অপরাধে ন্যূনতম ৩বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদন্ডসহ অর্থদন্ডের বিধান রয়েছে। এমতাবস্থায় প্রশ্ন ফাঁসের অপরাধে কেন আপনার বিরুদ্ধে উল্লেখিত শাস্তিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ৭(সাত) কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।
অভিযুক্ত শিক্ষক মো: হাবিবুর রহমান মোবাইল ফোনে শোকজের চিঠি প্রাপ্তির বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টায় একপর্যায়ে ফোন কেটে দেন। ফের কল করলে তিনি আর ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান শোকজের সত্যতা নিশ্চিৎ করে বলেন, ৭কর্মদিবস অতিক্রান্ত হলেও তিনি শোকজ’র কোন জবাব দেননি। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, উপজেলার মুরাদিয়া জয়গুননেছা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি’র টেস্ট (বাছনিক) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে। ঘুর্ণিঝড় সিত্রাং’র কারনে ২৫অক্টোবরের স্থগিত থাকা ইংরেজি বিষয়ের পরীক্ষা শুক্রবার (২৮ অক্টোবর) নেয়া হয়। ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ হাবিবুর রহমান তার প্রাইভেট শিক্ষার্থীদেরকে পরীক্ষার আগের দিনই প্রশ্নপত্র দিয়ে দেন। বিষয়টি জানাজানি হলে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

Share this news as a Photo Card

10 November 2022

দুমকিতে প্রশ্নফাঁসে জড়িত শিক্ষককে শোকজ

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে