বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সংবাদদাতা।।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ইউনিটের ৫০ তম বার্ষিক সাধারণ সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় লক্ষ্মীপুর রেড ক্রিসেন্ট ইউনিট ভবনের সামনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি  লক্ষ্মীপুর ইউনিটের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
লক্ষ্মীপুর জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন লক্ষ্মীপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ইসমাইল হোসেন ফারুক।
বক্তব্য রাখেন ইউনিট অফিসার নাসরিন আক্তার, প্রফেসর জেড এম ফারুকী, ডা: আশফাকুর রহমান মামুন, ফরিদা ইয়াছমিন লিকা, জাকির হোসেন ভূঁইয়া আজাদ,এম ছাবির আহম্মেদ,  জহিরুল আলম শিমুল, মিজানুর রহমান হিরন, আক্তার হোসেন সাগর, সেলিম উদ্দিন নিজামী, কাউন্সিলর জসিম উদ্দিন প্রমুখ।
এসময় রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন ইউনিটের সদস্যগণ, আজীবন সদস্যসহ বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।