দুমকিতে অসহায় যমজ ৩ শিশু’র পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকিতে অসহায় যমজ ৩ শিশু’র পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার। 
বুধবার (৪ জানুয়ারি) বেলা সারে ১১ টায় যমজ ৩ শিশু’র ও তাদের মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। খাদ্য সামগ্রী কিনতে ১০ হাজার টাকা সহযোগিতা করেন ও ভরণ পোষণের জন্য প্রতিমাসে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা এবং একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।
উল্লেখ্য, উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছোট ছেলে মো. সুমন হাওলাদার এর স্ত্রী নুপুর গত ৩ মাস পূর্বে ২টি ছেলে ও একটি মেয়ে যমজ সন্তান প্রসব করেন। জন্মের পর থেকেই সন্তান ৩টি অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা, ঔষধ ও ভরন পোষণ করতে দরিদ্র পিতার একমাত্র সম্বল অটো রিকশাটি বিক্রি করেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ ও ধার দেনা করে সংসার চালানো অসম্ভব হয়ে পড়ে। এ খবর পেয়ে দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার তাৎক্ষণিকভাবে অসুস্থ যমজ ৩ শিশুদের দেখতে যান। এ সময় তাঁর সাথে ছিলেন- মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার ও শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

Share this news as a Photo Card

05 January 2023

দুমকিতে অসহায় যমজ ৩ শিশু'র পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান 

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে