জাতীয় সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত জাতীয় সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২৩ জানুয়ারী) বিকাল ৩ ঘটিকায় জাতীয় সাংবাদিক সংস্থা লক্ষ্মীপুর জেলা শাখার নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মোঃ সফিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ -সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ খায়রুল ইসলাম।

লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে এম মাহমুদ রিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জিলা কমিটির নেত্রীবৃন্দ ও রায়পুর, রামগন্জ, কমলনগর, চন্দ্রগন্জ উপজেলা কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সন থেকে অত্যান্ত সুনামের সাথে সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের দক্ষতা ও মানোন্নয়নে কাজ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন জাতিয় সাংবাদিক সংস্থা।

প্রধান অথিতি তার বক্তব্যে লক্ষ্মীপুর জেলার সবগুলো উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি গঠন করায় এবং সুনামের সাথে কাজ করায় জেলা শাখার প্রশংসা করেন।

তিনি তার বক্তব্যে তৃনমূল সাংবাদিকদের আরো দক্ষ ও নির্ভরশীল সাংবাদিক গড়ে তোলার আশ্বাস ব্যাক্ত করেন। ‘‘ জাতীয় সাংবাদিক সংস্থা সকল সাংবাদিকদদের আস্থ ‘’ এই স্লোগানে নির্যাতিত সাংবাদিকদের পাশে দাড়ানোর পরামর্শ দেন।