জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) বিকালে চট্টগ্রামের আগ্রাবাদ রাজপ্রাসাদ কনভেনশনে অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব কে এম রুবেল এর সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ন মহাসচিব কেফায়েত উল্ল্যাহ কায়ছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি মোঃ আলমগীর গনি, ইলিয়াস আহমেদ, মোঃ খায়রুল ইসলাম, আলহাজ্ব মোঃ মমিনুর রশিদ শাইন, যুগ্ম মহাসচিব মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব এড মিয়া মুহাম্মদ ফারুক, মুন্জুর আহমেদ সোহেল, মাসুদ আলম সাগর, সাংগঠনিক সচিব মোঃ কামরুল ইসলাম, সহকারী দপ্তর সচিব মোঃ মাহমুদ মোস্তফা, সহকারী সাহিত্য ও পাঠাগার সচিব মোঃ জাফরুল ইসলাম।

Share this news as a Photo Card

06 February 2023

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে