চাটখিলে মহিলা আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
বাংলাদেশ মহিলা আওয়ামিলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী চাটখিল উপজেলা মহিলা আওয়ামিলীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।
সোমবার(২৭ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু’র মুরালে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করে।
পরে উপজেলা মহিলা আওয়ামিলীগ সভানেত্রী শামীমা আক্তার মেরীর নেতৃত্বে এক র্যালি চাটখিল পৌর শহরে প্রদক্ষিন করে।
র্যালি শেষে শামীমা আক্তার মেরীর সভাপতিত্বে চাটখিল সেন্টার পয়েন্টের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন ইউনিয়নের মহিলা আওয়ামিলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
বক্তারা মহিলা আওয়ামিলীগ কে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ঘোষণা দেন।
