দুমকিতে বার্ষিক হরিনাম কীর্তন ও মঙ্গলশোভাযাত্রা অনুষ্ঠিত

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার পশ্চিম আঙ্গারিয়া সার্বজনীন শ্রীশ্রী হরি-গুরু চাঁদ মতুয়া মন্দির ও শ্রীমৎ উত্তম গোঁসাই ভক্ত সেবাশ্রমে ২দিন ব্যাপী ১২তম বার্ষিক হরিনাম কীর্তন ও মতুয়া মহোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছ।
বুধবার(১মার্চ) সকালে মন্দির প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মন্দিরের উত্তর দিকের পায়রা নদীর তীরের রাস্তা হয়ে লেবুখালী সরকারি হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়, পায়রা সেতু টোল প্লাজা হয়ে একই স্থানে শেষ হয়।
এ বার্ষিক হরিনাম কীর্তন ও মতুয়া মহোৎসব অনুষ্ঠানে (মঙ্গবার রাতে) বাংলাদেশ আ‘লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন প্রধান অতিথি ছিলেন।
মন্দিরের প্রতিষ্ঠাতা মতুয়ার শ্রীমৎ উত্তম গোঁসাই’র সভাপতিত্বে অনুষ্ঠানে দুমকি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: শাহজাহান সিকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মিজানুর রহমান সিকদার, সৈয়দ গোলাম মরতুজা, মো: মজিবুর রহমান মাষ্টার, যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ আলী মৃধাসহ সহযোগী সংগঠনের শীর্ষনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এড. আফজাল হোসেন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে শত শত বছর ধরে সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। বর্তমান সরকার সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে।’তিনি আরও বলেন এই দেশে সব ধর্মই স্বাধীন ও সমান অধিকার। আমরা সকলেই সকলের উৎসবের ভাগিদার। আজকে বাংলাদেশে ধর্ম যার যার, উৎসব সবার; এই কথাটা আমরা সবাই মানি। কিন্তু এখনো বাংলাদেশে অনেক মানুষ আছে যারা আসলে এই বিষয়টা মানতে নারাজ। আমরা যেদিন এই বিষয়টা সম্পূর্ণরূপে মানতে পারবো সেদিন থেকেই আমাদের আসল মানবিকতা বিকাশ পাবে।
