র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হিলিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হিলি প্রতিনিধি:
ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার(৮ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে করে।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার,প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
