চাটখিলে স্বাস্থ্যসম্মত ইফতার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে আসন্ন পবিত্র মাহে রমজানে স্বাস্থ্যসম্মত ইফতার/খাবার সরবরাহ ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৪মার্চ) দুপুর ১২টা উপজেলা সভাকক্ষে পবিত্র মাহে রমজান মাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা মার্কেটিং অফিসার বিজয় বাবু, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়, উপজেলা মসজিদের খতিব মুফতি আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাচন কমিশনার জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন পরিচালক পলাশ সমদ্দার, পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান লান্টু, হোটেল ব্যবসায়ীদের পক্ষে মোহাম্মদীয়া হোটেলের পক্ষে ম্যানেজার নোমান, ব্যবসায়ী গোলাম কিবরিয়া প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে নিরাপদ খাদ্য নিশ্চিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের কার্যক্রম ও জনপ্রতিনিধিগণের করনীয় সম্পর্কে ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, খাদ্যে কোন ক্ষতিকর কৃত্রিম রঙ মেশাবেন না। কোন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে নেওয়া যাবে না। পুরাতন বাঁশী পঁচা খাবার সরবরাহ করা যাবে না। রমজানে দিনের বেলায় খাবার হোটেল দোকান খোলা রেখে খাবার বিক্রি করতে পারবে না। কোন কিছুর দামই কেনা দাম থেকে অস্বাভাবিকভাবে বেশি রাখা যাবে না। ব্যাবসা প্রতিষ্ঠানে পন্যের দাম লিখে টাঙিয়ে রাখতে হবে।
তিনি মতবিনিময় সভায় অনেক ব্যবসায়ীর অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
এই মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ও জনপ্রতিনিধিরা।

Share this news as a Photo Card

14 March 2023

চাটখিলে স্বাস্থ্যসম্মত ইফতার ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে