চাটখিলে ২ হাজার পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন সাংসদ এইচ এম ইব্রাহিম

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে অসহায় ২ হাজার পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন বিতরণ করেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত ওয়াহাব-তৈয়েবা ওয়েলফেয়ার ট্রাস্ট।
১৯মার্চ (রবিবার) চাটখিল পিজি হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাঃ মো.এনামুর রহমান এমপি ।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো: শহিদুল হক পিপিএম, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া,চাটখিল পৌরসভার মেয়র মো: নিজাম উদ্দিন ভিপি,চাটখিল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,কৃষক লীগ ও শ্রমিক লীগ সহ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগে একইদিনে ওয়াহাব-তৈয়েবা ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সোনাইমুড়ী উপজেলার ১৪৪০ টি দুঃস্থ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।