হিলি স্থলবন্দরের ১২ আমদানিরকারক পেলেন আলু আমদানির পারমিট

হিলি প্রতিনিধি :

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারক পেলেন আলু আমদানির ইনপোট পারমিট (আইপি)। দুই একদিনের মধ্যে ভারত থেকে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানি করবেন আমদানিকারকরা।

আজ বুধবার দুপুর ১২ টায় বিষয়টি নিশ্চিত করছেন হিলি পোর্ট উপ-সহকারী উদ্ভিদ সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী।

তিনি জানান, দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। সোমবার (৩০ অক্টোবর) বেশ কয়েকজন আমদানিকারক আইপির আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হিলি স্থলবন্দরের ১২ আমদানিকারককে মঙ্গলবার রাতে ১২ হাজার মেট্রিক টন আলু আমদানির আইপি দেওয়া হয়েছে। তারা দু-একদিনের মধ্যেই আলু আমদানির করতে পারবেন।

Share this news as a Photo Card

01 November 2023

হিলি স্থলবন্দরের ১২ আমদানিরকারক পেলেন আলু আমদানির পারমিট

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে