হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি, বশেমুরবিপ্রবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা
মহানবী হযরত মুহাম্মাদ (সা.) কে নিয়ে কটুক্তিকারী শিক্ষার্থী উৎসব কুমার গাইনের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন। 
প্রসঙ্গত, গত রবিবার ( ২৬ মে ২০২৪) অভিযুক্ত উৎসব  মহানবী (সা.) কে  নিয়ে কটুক্তি মূলক লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। পরে সাধারণ শিক্ষার্থীরা তাকে ধরে গণপিটুনি দিয়ে প্রক্টর দফতরে নিয়ে আসেন। এসময়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান সবকিছু শুনে তাকে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত শিক্ষার্থী  উৎসব কুমার গাইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ( বিএমবি)  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার স্থায়ী বহিষ্কারের দাবিতে ক্ষোভে ফুঁসছেন সাধারণ শিক্ষার্থীরা
উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৯মে(বুধবার) যোহর নামাজ শেষে  প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।এ সময়ে  শান্তিপূর্ণ মানববন্ধন শেষে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন তারা উৎসবকে  তারা স্থায়ী বহিষ্কার ও ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ গ্রহণের প্রতি আহ্বান জানান ।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান বলেন, “উৎসব তার অপরাধ স্বীকার করেছেন ।তাকে আপাতত পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হওয়ার পর তার বহিষ্কারের বিষয়ে আমরা শৃঙ্খলা কমটি বসে নিব।”