কুয়েতে শ্রমিকদের ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৯, কয়েক ডজন আহত

অনলাইন ডেস্ক।।

কুয়েতের দক্ষিণাঞ্চলের আহমাদি গভর্নরেটের মানগাফ এলাকায় বিদেশি শ্রমিকদের বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে পৌঁছেছে।

বুধবার(১২ জুন) স্থানীয় সময় ভোরের দিকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন আরও কয়েক ডজন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। হতাহতদের বেশিরভাগই দেশটিতে কর্মরত ভারতীয় প্রবাসী শ্রমিক।খবর এএফপি’র।

ভোরে কুয়েত সিটির দক্ষিণে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের পর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে ৪৩ জন দগ্ধ হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রিমিনাল এভিডেন্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল ইদ আল-ওওয়াইহান ঘটনাস্থল পরিদর্শনকালে বলেন, ‘আমরা স্থানীয় সময় ঠিক ভোর ৬ টায় মাঙ্গাফ এলাকায় আগুন লাগার খবর পেয়েছি।’

সেখানে এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৯ জন ছাড়িয়ে গেছে। ওওয়াইহান আরো বলেন, ফরেনসিক দল তিনটি লাশ শনাক্ত করেছে।

জেনারেল ফায়ার ডিপার্টমেন্টের এক সূত্র জানায়, নিচ তলায় আগুন ছড়িয়ে পড়ার পর ধোঁয়া ওঠার কারণে তাদের শ্বাসকষ্ট শুরু হয় এবং এক পর্যায়ে তারা প্রাণ হারায়।

স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফ বলেন, সম্ভাব্য অবহেলা তদন্তে ভবনের মালিককে আটক করা হয়েছে। মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share this news as a Photo Card

13 June 2024

কুয়েতে শ্রমিকদের ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৯, কয়েক ডজন আহত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে