চাটখিলে সিঙ্গার প্লাস শোরুমে ডিসকাউন্ট অফারে ফ্রী ফ্রিজ পেলেন ক্রেতা

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি: 
নোয়াখালী চাটখিলের সিঙ্গার প্লাস শোরুম থেকে বুধবার মহিন উদ্দিন নামে একজন ক্রেতা একটি ফ্রিজ কিনতে গিয়ে স্ক্র্যাচ কার্ড ঘষে ১০০% ডিসকাউন্ট অফারে ফ্রিতে পেলেন ফ্রিজ।
প্রতি ঈদের নেয় এবারও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ঈদুল আযহা উপলক্ষে তাদের ক্রেতাদের জন্য সুলভ মূল্যে  ফ্রিজ কিনতে বিভিন্ন অফারসহ স্ক্র্যাচ কার্ড এবং তুরস্ক ট্যুরের ব্যবস্থা করেছে। ক্রেতারা সিঙ্গার প্লাস শোরুম থেকে যেকোনো পণ্য ক্রয় করলেই পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড সেই কার্ডেই থাকছে নিশ্চিত পুরস্কার। এই অফার চলবে ঈদুল আযহার দিন পর্যন্ত।
চাটখিল সিঙ্গার প্লাস শোরুম থেকে ১০০%  ডিসকাউন্টে ফ্রিজ বিজয়ী চাটখিল মহিলা ডিগ্রী কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক এবং দৈনিক বাঙলার জাগরণের প্রতিনিধি মহিন উদ্দিন বাবু । বিজয়ীর হাতে ফ্রি ফ্রিজ তুলে দেন সিঙ্গারের ডিস্ট্রিক্ট ম্যানেজার নাফিজ এবং সিঙ্গার চাটখিল শোরুমের ম্যানেজার কাজীম উদ্দিন রবি । মহিউদ্দিন বাবু বলেন, প্রত্যেকই ঈদে সিঙ্গার শোরুম থেকেই অনেকেই ফ্রিতে ফ্রিজ টিভি সহ অনেক কিছু পেতে দেখেছি। এবার সে ভাগ্যবানদের তালিকায় আমার নামটা উঠে এসেছে। এটা সত্যিই আনন্দের। ধন্যবাদ সিঙ্গার কে তারা তাদের ক্রেতাদেরকে যে কথা দিয়েছে সে অনুযায়ী ক্রেতাদেরকে তারা পুরস্কৃত করছে।