ড. ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান

অনলাইন ডেস্ক।।৮ আগস্ট,২০২৪

ড. মুহাম্মদ ইউনূস আজ দুপুরে দেশে আসবেন। বিমানবন্দরে তাকে রিসিভ করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গতকাল বুধবার বিকাল পৌনে ৬টার দিকে সেনাসদরে এক বিফ্রিংয়ে সেনাপ্রধান এ কথা বলেন।

 আজ রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ হতে পারে। এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন।’

সেনাপ্রধান ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।

ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরা প্রসঙ্গে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ড. ইউনূস আজ দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব।

এ সময় সেনাবাহিনী নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে দাবি করে গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান সেনাপ্রধান। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের সঙ্গে আছে এবং থাকবে।

রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপ পরিষ্কার এবং রাস্তাঘাটে ট্রাফিক নিয়ন্ত্রণে ছাত্ররা যে ভূমিকা রাখছে তা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ছাত্ররা আমাদের সাহায্য করছে। গ্রামগঞ্জে ছাত্ররা কাজ করছে। আমরা তাদের ধন্যবাদ জানাই।

Share this news as a Photo Card

08 August 2024

ড. ইউনূসকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে