একযুগ পর চাটখিল উপজেলা যুবদলের আহবায়ক বাবরকে মোটর শোভাযাত্রায় বরণ

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরকে উপজেলা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টা উপজেলার কাঁচারি বাজার থেকে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে চাটখিলে নিয়ে আসেন।
যুবদল নেতা ফখরুদ্দিন ফিরোজ বলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক দীর্ঘ ১৭ বছর চাটখিলে তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আসতে দেয়নি এবং কয়েক বার তার গ্রামের বাড়ি হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ করে।বাবর ভাই ঢাকা থেকে সড়ক পথে বাড়িতে আসছে শুনে উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উৎসবমুখর হয়ে মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে কাচারি বাজারে বাবর ভাইয়ের জন্য অপেক্ষা করে।
নেতাকর্মীরা যুবদলের আহ্বায়ক বাবর ভাইকে ফুলের শুভেচ্ছা জানান এবং মাইক্রোবাস ও মোটরসাইকেল শোভাযাত্রা করে চাটখিল পেট্রোল পাম্পে পথ সভায় করা হয়।
জহির উদদীন বাবর বলেন, আপনারা আমাকে যে ভাবে রিসিভ করেছেন তাতে আমি মুগ্ধ ও কৃতজ্ঞ।
নোয়াখালী-১ চাটখিল সোনাইমুড়ী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নির্দেশনা উপজেলা যুবদল সুসংগঠিত।
তিনি আরো বলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও খোকন এর নির্দেশনা আপনারা কাহারো সাথে মারামারিতে জড়াবেন না। মানুষের জানমাল ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দিতে হবে। যে অতিতে যারা আমাদের সাথে খারাপ আচরণ করেছে তাকে ক্ষমা করে দিন।
