শামসুল হক টুকু ও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক।।

জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ আগস্ট) রাতে খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আত্মগোপনে থাকাবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও।

 পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.ওবায়দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।