চাটখিলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২৪ উদযাপন উপলক্ষে পহেলা অক্টোবর মঙ্গলবার চাটখিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
বক্তব্য রাখেন দ্বীপ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান, ফিল্ড সুপারভাইজার ইসমাইল হোসেন ও ইউ এস ডাব্লিউ মোহাম্মদ রফিক উল্লাহ।
অনুষ্ঠান শেষে চাটখিল উপজেলা সমাজসেবা অধিদপ্তর বৈষম্য বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও চিকিৎসা খরচ চালাতে অক্ষম ব্যক্তিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

Share this news as a Photo Card

01 October 2024

চাটখিলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

www.nagorikkagoj.com | বিস্তা‌রিত ক‌মে‌ন্টে