লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি।।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পানিতে ডুবে অর্নব হোসেন (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু অর্নব হোসেন জেলার রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকার কাজল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকা নিজ বাড়িতে ঘোরাঘুরি করছিল শিশু অর্নব হোসেন। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে অর্নবকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।