দুমকীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

দুমকি(​পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দুমকীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর, ২০২৬) বিকেল ৪টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
​দুমকী উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা আইন কর্মকর্তা অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।
​সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোশতাক আহম্মেদ পিনু।
অনুষ্ঠানে বক্তারা দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং বিএনপির হাতকে আরও শক্তিশালী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।