বশেমুরবিপ্রবিতে মামাদের জন্য ভাগ্নেদের উপহার প্রদান

রিফাত ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধি।।

করোনা ভাইরাসের প্রকোপে সাড়াবিশ্ব এখন অস্থিতিশীল। বাংলাদেশে চলেছে অঘোষিত লকডাউন।বিশ্ববিদ্যালয় সহ দেশের সকলক শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় স্বল্প পরিসরে ব্যবসা করা ভাসমান দোকানদাররা এখন কার্যবিমুখ।

তাদের ঘরে বর্তমান পরিস্থিতিতে খাবার আছে কিনা সেই খোঁজ এখন কি কেউ নিচ্ছে? এই প্রশ্নের জবাব দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শক্রবার(১৫ মে)বশেমুরবিপ্রবির ছাত্র-ছাত্রীদের সম্মিলিত প্রয়াসে তাদের বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় অস্থায়ী ভাবে ব্যবসা করা সকল ভাসমান দোকানদারদের উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মাকসুমুল আরেফিন সাংবাদিকদের জানায়, আমরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা চত্বরে আমাদের ক্যাম্পাসে অস্থায়ী ব্যবসা করা মামাদের মাঝে কিছু উপহার দিয়েছি। আমরা ১৬ জন মামার মুখে হাসি ফোটাতে পেরেছি।

আমাদের দেয়া প্রতিটি প্যাকেটে উপহার হিসাবে ছিলো-১৫ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল,
১ প্যাকেট লাচ্ছা সেমাই।

তিনি আরো বলেন, এখানে ৩ জন মামা অনুপস্থিত থাকার কারণে উপহার তাদের বাসায় পৌঁছে দেয়া হয়েছে। আমরা ভালোবাসি আমাদের প্রিয় ৫৫ একরের সকল সদস্যকে, এই উপহার মামাদের প্রতি আমাদের সামান্য কিছু ভালোবাসা মাত্র।

উল্লেখ যে, এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে সাহায্য প্রদান করেছে, এবং ছাত্রদের সমন্বয়ে গঠিত বিভিন্ন ছাত্র সংগঠনও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাহায্যের অর্থ উপহার দিয়েছে।