নোয়াখালীতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর জেলার সোনাইমুড়ী উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ

শুক্রবার (২৯ মে) গভীর রাতে সোনাইমুড়ী উপজেলার ২নং নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা থেকে তাদের আটক করা হয়আটককৃতরা হলেনজাবেদ (২০) মো. সাব্বির (২২)

পুলিশ জানায়, আটককৃতদের দেখানো মতে উত্তর শাকতলা সাব্বিরের রান্নাঘরে একটি চটের বস্তায় মোড়ানো অবস্থায় ৩টি দেশীয় তৈরি বন্দুক, (এলজি) ১টি, কার্তুজ ভর্তি ১টি বন্দুক, ৫টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ৯টি কিরিচ, ২টি বড় ছুরি, ৬টি রামদা, ১টি ধামা উদ্ধার করা হয়

তাদের বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে

সোনাইমুড়ী অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সামাদ বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করি। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্রগুলো উদ্ধার করা হয়। বিষয়ে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।