লক্ষ্মীপুরে করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি।।                               

লক্ষ্মীপুরে জ্বর, সর্দি ও ডায়রিয়া নিয়ে ৫০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যুবরণ করেন।

শনিবার (৩০ মে) সকালে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।  সদর হাসপাতালের মেডিকেল অফিসার আনোয়ার হোসেন সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার (৩০মে) সকালে সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামের এক বৃদ্ধ মারা যান, ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। গত কয়েকদিন ওই বৃদ্ধের শরীরে জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। এগুলো করোনা উপসর্গ হওয়ায় খবর পেয়ে স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে পুলিশ ২ বাড়ি লকডাউন করে দিয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, ওই বৃদ্ধের শরীরে জ্বর, সর্দি ও ডায়রিয়া ছিল। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমরা তার নমুনা সংগ্রহ করেছি।  ধর্মীয় বিধান অনুযায়ী তাহার মরদেহ দাফন করা হবে।