এস আলম গ্রুপের মানবসেবা

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
যেখানে দেশের অন্যান্য বড় শিল্পপ্রতিষ্টান গুলো করোনা সংকটে নীরব,সেখানে দেশের অন্যতম আরেকটি শিল্পপ্রতিষ্টান এস.আলম গ্রুপ কাজ করে যাচ্ছে নিবিড়ে নিরন্তরে৷
ঢাকা আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালকে দুই কোটি ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে এস.আলম গ্রুপ।
চট্টগ্রামের বেশ কয়েকটি হাসপাতালেও ভেন্টিলেটরযুক্ত আইসিইউ শয্যা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে এস আলম গ্রুপ। আগামী কয়েকদিনের মধ্যেই সেগুলো হস্তান্তর করা হবে। ঢাকার চেয়েও কয়েকগুণ বেশি আইসিইউ শয্যা চট্টগ্রামে দেওয়া হবে৷
এস.আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সাহেব করোনা আক্রান্ত ভাইকে আইসিউ সংকটের কারনে বাঁচাতে পারেননি,তার পরিবারের সবাই করোনাতে আক্রান্ত ছিলেন,বর্তমানে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন৷ উনার এই প্রয়াস যেন এই করোনা যুদ্ধে কেউ আর বাবা,মা,ভাই,পরিবার হারা না হয়৷
বসুন্ধরা – এসআলম গ্রুপের মতকরে যদি দেশের বৃহৎ ও স্বনামধন্য শিল্পগোষ্ঠীগুলো,বিত্তশালী ও শিল্পপতিগণ দেশ এবং জাতির চরম এই সংকটময় মুহূর্তে গোটা জাতিকে নিরাপদ রাখার প্রত্যয়ে নিজেদের সাধ্যমত সর্বোচ্চ-সর্বাত্তকভাবে দ্রুত এগিয়ে আসেন, তবে হয়ত উন্নত সেবা এবং চরম আর্থিক সংকটের কঠিন দুঃসময় থেকে জাতি দ্রুত মুক্তি পাবে এবং পুনরায় নিজের পায়ে ঘুরে দাঁড়িয়ে যাবে প্রতিকূলতা মোকাবেলা করে। উদার ও মহৎ হৃদয়ের এই নিরহংকারী পবিত্র বড়মনের মানুষগুলোর এই অকৃত্রিম অবদান জাতি চিরকাল মনে রাখবে ইনশাআল্লাহ্।।।
