ফটিকছড়ি কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে আল আজিম ইসলামি পাঠাগারের অনুদান প্রদান

আতিক নজরুল,ফটিকছড়ি(চট্টগ্রাম)প্রতিনিধি।।
ফটিকছড়িতে স্থাপিত হতে যাচ্ছে কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতাল,ফটিকছড়ি সদরে অবস্থিত ২০ শয্যা হাসপাতালকে এই কোভিড-১৯ বিশেষায়িত হাসপাতালে রুপান্তরিত করা হচ্ছে,যা সম্পুর্ন সাধারণ মানুষের আর্থিক সাহায্য-সহযোগিতায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।ফটিকছড়ি সাধারণ মানুষ,সংগঠন,শিশু থেকে বৃদ্ধ সকলে এই হাসপাতালের জন্য আর্থিক অনুদান নিয়ে এগিয়ে এসেছেন।
এর ধারাবাহিকতা এইবার আর্থিক অনুদান নিয়ে এগিয়ে আসলেন ফটিকছড়ি বখতপুরের অন্যতম সমাজসেবামূলক সংগঠন আল আজিম ইসলামি পাঠাগার।
মঙ্গলবার( ১৪ জুলাই) উক্ত সংগঠনের পক্ষ থেকে নগদ ১৭,৫০০ টাকার অনুদান উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদুল আরেফিন এর হাতে তুলে দেন।
এ সময় উক্ত সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
