রাউজানে আইসোলেশন সেন্টার উদ্ভোধন

এম.জামশেদুল আলম,রাউজান (চট্রগ্রাম) প্রতিনিধি।

রেলপথ সম্পির্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী’র উদ্যোগে ও তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী’র সার্বিক সহযোগীতায় রাউজানে ৫০ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টার এর উদ্ভোধন। 
আজ (১৫ জুলাই) দুপুর  ২টা নাগাত  টেলি কনফারেন্স এর মাধ্যমে এই সেন্টার এর উদ্ভোধন করেন এবিএম  ফজলে করিম চৌধুরী।
করোনা ভাইরাস এর সৃষ্ট পরিস্তিতি’র ফলে দেশের হাসপাতাল গুলো রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছে। অনেক রোগীকে হাসপাতালে ভর্তি ও করাচ্ছেন না বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এমতাবস্থায় সৃষ্ট পরিস্তিতি মোকাবেলা এবং রাউজানের জনগন যাতে করোনা আক্রান্ত হলে যেনো ত্বথকনাথ চিকিৎসা সেবা পাই। সেই লক্ষ্যে এই আইসোলেশন সেন্টার তৈরি করেন।