শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন পুনঃস্থাপন লক্ষ্যে আলোচনা সভা

মুজাহিদুল ইসলাম লক্ষ্মীপুর।।
শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা–কর্মচারীগণের মাসিক পেনশন ০১–০৭–২০১৭ তারিখ থেকে পূন; স্থাপনের নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আবেদন পত্র প্রেরণ প্রসঙ্গে (১৫ জুলাই) বুধবার সকাল ১০ ঘটিকার সময় লক্ষীপুর জেলা সদর, শহীদ স্মৃতি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে নির্মল চন্দ্র নাম, মোহাম্মদ আহছান উল্লাহ, নির্মলেন্দু মজুমদার, বাসুদেব পোদ্দার, মোঃ জাফর আলম, বার চৈতন চন্দ্র, সরকার হরে কৃষ্ণ, নিরঞ্জন চন্দ্রনাথ, চামেলী মলি সহ সরকারি অবসরপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাশার। আলোচনা সভায় সকলে এক যোগ হয়ে শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের মাসিক পেনশন ০১–০৭–২০১৭ ইং তারিখ থেকে পূনঃস্থাপন করার নিমিত্তে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি সমীপে আবেদনপত্র সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে সভায় সভাপতি আবুল বাশার সকল অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে একমত পোষণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান এবং শতভাগ পেনশন সমর্পনকারী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা–কর্মচারি গণের মাসিক পেনশন পূনঃস্থাপন করা পর্যন্ত সকলকে একমত হয়ে দাবি না আদায় হওয়া পর্যন্ত একসাথে কাজ করার আহ্বান করেন।
