সোনাইমুড়ীতে মহিন উদ্দিন বিকমের অর্থায়নে ১৫শ মাক্স বিতরণ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সোনাইমুড়িতে সবুজ বাংলাদেশ নামক সংগঠনের নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মইন উদ্দিন বিকম এর নিজস্ব অর্থায়নে ১ হাজার KN95 ও ৫ শত সার্জিক্যাল মাক্স বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জুলাই) বিকেলে উপজেলার জয়াগ ইউনিয়নের যুগিখিল পাড়ায় মার্ক্স বিতরণী কার্যক্রম উদ্বোধন করেন মইন উদ্দিন বিকম।

এদিন সংগঠনের ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে অন্যান্য সদস্যরা

ইউনিয়নের জয়াগ বাজার, জুনদপুর, থানারহাট  আমকি বাজারসহ ইউনিয়নের বিভিন্ন বাজারের ব্যবসায়ী, পথিক, রিকশাচালক, সিএনজি চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে মার্ক্স বিতরণ করে।

ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, মইন উদ্দিন বিকম তার নিজস্ব অর্থায়নে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ২ হাজার‌ KN95 ও ১ হাজার সার্জিক্যাল মার্ক্স বিতরণের উদ্যোগ নেন, যা আজ থেকে বিতরণ করা শুরু হয়েছে।

সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জানান, মইন উদ্দিন বিকম এর নেতৃত্বে মাক্স বিতরণ ছাড়াও সবুজ বাংলাদেশের সদস্যরা সোনাইমুড়ী ও চাটখিল করোনায় মৃতদের দাফন সম্পন্ন করে যাচ্ছে ।

মইন উদ্দিন বিকম জানান, সবুজ বাংলাদেশের কার্যক্রম জলবায়ু, কৃষি উন্নয়ন, যুব উন্নয়ন মাদক বিরোধী বাল্যবিবাহ বিরোধী ও স্বেচ্ছাসেবী এবং অরাজনৈতিক সংগঠন।

সমাজসেবায় অবদান রাখায় গতবছর সমস্যাসমাজসেবা মন্ত্রণালয় থেকে সংগঠনটি চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ পদক লাভ করেন।