পারুলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চাউল বিতরণ

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান সামনে রেখে মঙ্গলবার(১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে প্রত্যেকের মাক্স বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগস্ট মাসের ভিজিডি চক্রের ৫৯৬ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি হারে বস্তা যুক্ত চাউল বিতরণ করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহেব আলী, সালাহউদ্দীন সরাফি, নুরবানু কাদেরী, নার্গিস খাতুন, হামিদা বেগম ইউপি সচিব আব্দুল হাকিম ও সকল গ্রাম পুলিশ বৃন্দ ।
