কালিগঞ্জ থানায় ৪০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২ জন

শেখ আল মামুন,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় সহকারী পুলিশ সুপার জনাব মোঃ ইয়াছিন আলী, কালিগঞ্জ সার্কেল এর সার্বিক তত্ত্বাবধানে  অভিযান পরিচালনা করিয়া ৪০(চল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য  ফেন্সিডিল সহ  ০২(দুই) জন আসামী গ্রেফতার করা হয়।

বৃহস্প্রতিবার(২০ আগস্ট)কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ দেলোয়ার হুসেন এর নেতৃত্বে এএসআই/রাসেল মাহমুদ  সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৪০(চল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য  ফেন্সিডিল সহ  ০২(দুই) জন আসামী গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হইয়াছে।