হিলিতে এ্যাম্পলসহ আটক-১

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ৭২ পিচ এ্যাম্পলসহ মামুন হোসেন (৩২) নামের এক জন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
আটককৃত হলেন উপজেলার রায়ভাগ গ্রামের মুকুল হোসেনের ছেলে।
শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় হিলি সীমান্তের মংলা বাজারের পাকা রাস্তার উপর থেকে এ্যাম্পলসহ তাকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি ভারত থেকে মাদকদ্রব্য নিয়ে মংলা সীমান্ত দিয়ে দেশের মধ্যে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই জুয়েল হোসেন সঙ্গীফোর্স নিয়ে মংলা বাজারের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।অভিযান চালিয়ে ৭২ পিচ এ্যাম্পলসহ মামুনকে হাতেনাতে আটক করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক দুপুরে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
