লালমনিরহাটে করোনায় ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমানের মৃত্যূ

মিজানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে গড্ডিমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূবরন করেছেন(ইন্নানিল্লাহি,,,,,,,,,,,,,,,রাজিউন)।আতিয়ার রহমানের মৃত্যুতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন,লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃমতিয়ার রহমান শোক প্রকাশ করেছেন।

শুক্রবার ২১আগষ্ট সকাল ০৮টায় বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান ঢাকা আনোয়ারা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ আওয়ামিলীগ হাতীবান্ধা উপজেলার ২নং গড্ডিমারি ইউনিয়ন শাখার সভাপতি ও নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন আতিয়ার রহমান।বাংলাদেশ আওয়ামিলীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ্য শ্যামল সিদ্দিকের বাবা তিনি।দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর প্রথমে রংপুর মেডিক্যাল কলেজ,পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অবস্থিত আনোয়ার খান মেডিক্যালে ভর্তি হন তিনি।সেখানে তার করোনা নমুনা সংগ্রহ করা হলে ফলাফল পজিটিভ আসে ।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মৃত্যূবরন করেন।

লালমনিরহাট জেলা আওয়ামিলীগ সভাপতি ও সাবেক প্রথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার, রহমান,জেলা তরুনলীগ লালমনিরহাট জেলার পক্ষ থেকে শোক প্রকাশ করে ছেন।