স্যালুট গাউসিয়া কমিটি বাংলাদেশের সৈনিক ভাইদের

সাজ্জাদ চৌধুরী,চট্টগ্রাম প্রতিনিধি।।
মহামারী করোনা অক্রান্ত হয়ে যারা মৃত্যু বরণ করছে শেষ বিদায়ের বেলায় উনাদের পাশে থেকে দাফন কাফনের ব্যবস্হা করে গাউসিয়া কমিটি সদস্য ভাইয়েরা এক নজির স্হাপন করেছেন।
যেখানে স্ত্রী তার স্বামীর লাশের কাছে যাচ্ছে না। ছেলে তার বাবার লাশ রেখে চলে যাচ্ছে। স্বজনরা কেউ কাছে আসছেনা।এই চরম সংকটময় কালে প্রশাসনের পক্ষ থেকে এক প্রকার লাশ জ্বালিয়ে ফেলার সিদ্ধান্তগ্রহণ করে। তখন গাউসিয়া কমিটি তীব্র প্রতিবাদ জানাই।
কতৃপক্ষের অনুমতি নিয়ে লাশ দাফন কাফনের দায়িত্বভার গ্রহণ করেন। কে হিন্দু, কে বোদ্য  কে খ্রিষ্টান ভেদাভেদ ভুলে গিয়ে সবাই মানুষ মানব সেবাই ব্রত হয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে শেষ বিদায়ের  সাথী হলো গাউসিয়া কমিটির এক ঝাক সাহসী সৈনিক। রাত যত গভীর হোক না কেন মৃত্যু খবর আসার সাথে সাথে নিজ পরিবার পরিজনের মায়াকে একদিকে ফেলে  গন্তব্যস্থানে পোছে গেছে গাউসিয়া কমিটির টিম।
করোনা হয়তো একদিন চলে যাবে কিন্তুু গাউসিয়া কমিটি সদস্য ভাইদের এই ত্যাগ ইতিহাস এর পাতায় নয় মানুষের অন্তরের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।
পরিশেষে গাউসিয়া কমিটি ভাইদের এই খেদমত আল্লাহ রাব্বুল যেন তার আলিশান দরবারে কবুল করেন। আবার ও লক্ষ কোটি সালাম জানাই গাউসিয়া কমিটির এই মানব সেবা যেন কিয়ামত পর্যন্ত্য আল্লাহ রাব্বুল কায়েম রাখেন।