দুমকিতে ‘‘হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশন’’ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মো. সুমন মৃধা: দুমকি,(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকিতে হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশন (ঐউই-ইউঋ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (০৮ সেপ্টম্বর) বিকেলে উপজেলার সরকারি জনতা কলেজ মসজিদে বাদ আছর সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। পরে একবছর পূর্ন উপলক্ষে কেক কাটা হয়।
সংগঠনটির সভাপতি মো. মিরাজ হোসেনের এর সভাপতিত্বে আলোচনা সভায় মো. আরিফুর রহমান খোকন, মো. ইমরান মৃৃধা, মো. সোহেল হোসেন, আব্দুল্লাহ আল নোমন, মো. সোহান হোসেন, মো. তামিম শুভ, মো. ফাহিমসহ সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিল।
আলোচনা সভায় মো. ইমরান মৃধা বলেন, আমাদের (হিউম্যান ডেভেলপমেন্ট এন্ড ব্লাড ডোনেট ফাউন্ডেশন) এর অগ্রযাত্রা শুরু হয় ০৮ সেপ্টম্বর ২০১৯ খ্রি.। আজ সংগঠনটি ১বছরে পদারপন করল। হতদরিদ্র ও দুস্থ অসহায় মানুষের জন্য এ সংগঠনটি গত একবছর ধরে কাজ করে আসছে ইনশাহ্আল্লাহ সামনের দিনগুলোও আমাদের কার্যক্রম চালিয় যাব।
সভাপতি মো. মিরাজ হোসেন বলেন, আমাদের সংগঠনটি একটি সেচ্ছাসেবি ও অরাজনৈতিক সংগঠন। আমরা দেশের দূর্যগ পূর্ন পরিবেশসহ হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছি, সামনের দিন গুলোতেও থাকব। তিনি সংগঠনের সকলকে ঔক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান যানান।
