জাতির জনকের জন্ম শত বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ

আহসান হাবীব,বগুড়া প্রতিনিধি ।।
বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী পালন উপলক্ষে বুধবার(২৩ সেপ্টেম্বর) বগুড়ার সান্তাহার পৌর আওয়ামীলীগের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে আজ দুপুরে শহরের রেলগেটে স্বাধীনতা চত্বর প্রাঙ্গনে এক আলোচনা সভা করা হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিধি ছিলেন, সাবেক এমপি ও জেলা গভর্নর প্রবীন আওয়ামীলীগ নেতা কছিম উদ্দিন আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর সভার প্যানেল মেয়র আওয়ামীলীগ নেতা জার্জিস আলম রতন, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম মন্টু, জাহিদ আহসান পিয়াল প্রমুখ।
আলোচনা সভা শেষে ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
