দলীয় সভাপতি শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচী ঘোষণা

সাজ্জাদ হোসেন চৌধুরী ।।
আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচী ঘোষণা করেছেন।
আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকালে বঙ্গবন্ধু এ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা শেষে দলটির সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে আলোচনা সভা ও কিছু ত্রাণ বিতরণ কর্মসূচি রয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহানগর দক্ষিণের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় আলোচনা সভা হবে। ৩০ সেপ্টেম্বর বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন থাকবে।
কাদের বলেন, নেত্রীর জন্মদিন উপলক্ষে ৩০ সেপ্টেম্বর এতিমখানায় অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। মহানগর আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে।
