লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক ।।

লক্ষ্মীপুরে ২৫ ( (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ লিটনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্প্রতিবার(২৪ সেপ্টেম্বর)অভিযান পরিচালনা করিয়া তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, একেএম আজিজুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ লিটন (৩৬), পিতা- আব্দুল রশিদ হাওলাদার স্থায়ী : গ্রাম- রাজিবপুর (পৌরসভা ১৩নং ওয়ার্ড) , থানা-লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুরকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। যাহা লক্ষ্মীপুর থানার মামলা নং ৪০, তারিখ-২৪/০৯/২০২০ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) এর ১০(ক)।