পুলিশের অভিযানে ৪৫ পিচ ফেনসিডিলসহ ফকিরহাটে আটক-১

মোঃমাসুদ পারভেজ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাটে শনিবার (২৬সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পয়তাল্লিশ পিচ ফেনসিডিলসহ এক  মাদক কারবারিকে আটক করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ।

জেলার ফকিরহাট থানাধীন খুলনা-মংলা (এন-৭) মহাসড়কের টাউন নওয়াপাড়া গ্রামস্থ কাটাখালী বাসষ্ট্যান্ডে জনৈক জসিম এর বিকাশের দোকানের সামনে পাকা রাস্তার উপর বাসের জন্য অপেক্ষমান দাড়িয়ে থাকা অবস্থায় কাধের ব্যাগ তল্লাশি করে ৪৫ পিচ ফেনসিডিল সহ আলী নেওয়াজ গাজী(৫০)কে আটক করা হয়।

আটককৃত আলী নেওয়াজ গাজী (৫০) সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার বারদাহ গ্রামের সিফাত উল্লাহ গাজীর ছেলে।এ রিপোর্ট লেখা অবদি মামলার প্রক্রিয়া চলছিল।